মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তিন দোকান বাজার থেকে সাড়ে ৭ হাজার পিছ ইয়াবা টেবলেট উদ্ধারসহ ২ জনকে আটক করেছে র্যাব-১০।
সোমবার ভোরে ২ জনকে আটক করে তাদের কাছ থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের একটি টিম তিন দোকান এলাকায় অভিযান চালায়। র্যাবের সদস্যদের দেখে শাজাহান স্টোরের সামনে ২ জন একটি ব্যাগ নিয়ে দৌড় দেয়। এসময় র্যাব আবু তাহের (২১), খাইরুল আমিন (২২) নামে ওই ২ জকে ধরে ফেলে এবং তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৫শ ১৫ পিছ ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বাড়ি কক্সবাজারের কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে।
র্যাব জানায়, আটাককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
শ্রীনগর থানায় মাদক ব্যবসায়ী তাহের ও খাইরুলের বিরুদ্ধে মামলা হয়েছে।