মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক 

শ্রীনগরে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহর উঠান বৈঠক 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো:আব্দুল্লাহ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। ধানের শীষের বিজয়ের লক্ষে সোমবার বিকালে উপজেলার শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা এস এম খালেক এর বাড়ি সবজিরহাটি গ্রামে উঠান বৈঠক করেন।
পরে শ্রীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী  সংগঠনের উদ্যোগে ধাইসার থেকে একটি মিছিল বের হয় মিছিলটি সবজিহাটি পর্যন্ত এসে শেষ হয়। আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থনা করেন এবং আগামীতে মুন্সীগঞ্জ ১ আসনকে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ,বেকার মুক্ত সহ স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে ভুমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com