মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দেউলভোগ সবুজ হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় সবুজ হাটি গ্রমের আসাদুল ইসলামের শিশু কন্যা দিয়া আক্তার(৫) ও একই গ্রামের প্রতিবেশী এমদাদ হোসেনের শিশু পুত্র মোঃ সামির(৬) সকাল ১০টার দিকে বাড়ীর লোকজনের অজান্তে খেলার ছলে পুকুর ঘাটে পানি আনতে গিয়ে অথৈয় পানিতে ডুবে যায়। বাড়ীর লোকজন অনেক খোঁজাখুজির পর বেলা ১১টার দিকে পুকুর ঘাটে তাদের সেন্ডেল পরে থাকতে দেখে,পুকুরের অথৈয় পানি থেকে শিশু দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।