রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের শৈলকুপায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে নিহত মাদক ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম ওরফে গাজা লিটন (৩৩)। সে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের কায়েম উদ্দীনে ওরফে সাকিম মোল্ল্যার ছেলে। তার নামে শৈলকুপা ও ইবি থানায় ১২ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন।
তিনি আরো জানান, শনিবার দিনগত রাত দেড় টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে শৈলকুপা উপজেলার বড়দাহ জামতলা নামক স্থানে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে সে নিহত হয়। পরে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। পরে তার নাম লিটন বলে জানতে পারে। তার বিরুদ্ধে ১০ টি মাদকের মামলাসহ ১২টি মামলা আছে।
পুলিশ ঘটনাস্থল একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড বন্দুকের গুলি, ১০ বোতল ফেন্সিডিল, ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।