শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিশু নুসরাত ও ফারিয়া হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক::

রাজধানী ডেমরায় শিশু নুসরাত ও ফারিয়া হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বিভাগ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঢাকার আদালত এ আদেশ দেন।

এর আগে গত বছরের ৮ জানুয়ারি ডেমরায় একটি ফ্ল্যাট থেকে শিশু ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহানের (৪) মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি মোস্তফার স্ত্রী ও শ্যালককে আটক করেছে পুলিশ।

প্রতিবেশী শিশু দুটির পরিবার ডেমরার কোনাপাড়ার হজরত শাহজালাল রোডে টিনশেড ও পাকা ভবনের পৃথক দুটি বাসায় থাকে। নিহত দোলার চাচা রাশেদুল ইসলামের জানিয়েছেন, খেলা করার পর থেকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে তাদের না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। যখন মাইকিং করা হচ্ছিল, তখন এলাকার এক যুবক তাঁদের বলেন, স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তি দুপুরের পর শিশু দুটিকে ডেকে তাঁর ফ্ল্যাটে নিয়ে যান।

রাশেদুল বলেন, যুবকের কাছ থেকে তথ্য পেয়ে মোস্তফার খালা সেই ফ্ল্যাটে যান। তিনি শিশু দুটিকে পড়ে থাকতে দেখেন। এ সময় মোস্তফা যাতে ঘর থেকে বের হতে না পারেন, সে জন্য তিনি (খালা) বাইরে থেকে তালা দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। তবে লোকজন এসে মোস্তফাকে ঘরে পাননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com