রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শাহরুখের নতুন সিনেমা ‘পাঠান’

বিনোদন ডেস্ক::

দীর্ঘ বিরতীর পর ফিরছেন বলিউড বাদশা, কিং খান শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এরই মধ্যেই নাকি সিনেমাটির চুক্তিপত্রে সই করেছেন শাহরুখ খান। এমন দাবি ভারতের বিনোদন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাংগামার।

বলিউড হাংগামা তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে অক্টোবরেই শুরু হতে পারে সিনেমার কাজ।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সোর্সের বরাতে এমন খবর ভারতীয় গণমাধ্যম জানালেও সিনেমাটি নিয়ে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

যদিও এর আগে শোনা গিয়েছিলো, দীর্ঘ বিরতির পর রাজকুমার হিরানি পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার মধ্য দিয়ে আবার বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক করতে যাচ্ছেন শাহরুখ। আগামী অক্টোবরে নতুন সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।

এখনই সময়ই বলে দিবে কোন সিনেমাটি দিয়ে দীর্ঘ বিরতীর পর ফিরছেন বলিউড বাদশা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com