শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শাকিবের নায়িকা শ্রাবন্তী ও পায়েল

বিনোদন ডেস্ক:: আবারও ভারতীয় বাংলা সিনেমায় দেখা যাবে ঢাকাইয়া ছবির নায়ক শাকিব খানকে। ওই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘ভাইজান’ নামের ছবির সবকিছুই ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়। ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। ‘শিকারি’তে শ্রাবন্তীকে নায়িকা হিসেবে পেলেও পায়েলের সঙ্গে এটাই প্রথম কাজ শাকিবের।

জয়দীপের পরিচালনায় এটি শাকিবের চতুর্থ ছবি। এর আগে ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’-এ একসঙ্গে কাজ করেছেন তারা। এ বিষয়ে পরিচালক বলেন, বাংলাদেশের পাশাপাশি এখানেও শাকিব বেশ জনপ্রিয়। ২৮ বছর আগের এক ঘটনাকে কেন্দ্র করেই এগোয় ছবির গল্প। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এ ছাড়া রয়েছেন রজতাভ দত্ত, সাগ্নিক, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত প্রমুখ।

এতে আরও থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা দীপা খন্দকার, মনিরা মিঠুও। ছবির শুটিং শুরু হচ্ছে মার্চের তিন তারিখ থেকে।

একাধিক সূত্র জানায়, পুরো ছবিটি কলকাতার পাশাপাশি লন্ডনেও শুটিং করা হবে। লন্ডনের শিডিউল ১৮ দিনের। ছবির বাজেট প্রায় সাড়ে চার কোটি টাকা। শাকিবের নতুন এই ছবির সঙ্গীত করছেন স্যাভি এবং দোলন-মৈনাক। সম্পাদনার দায়িত্বে রয়েছেন রবিরঞ্জন মৈত্র। আাগামী ঈদে ছবিটি মুক্তির সম্ভাবানা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com