শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শহিদুল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ইমরোজ ক্ষণিকা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com