সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
ভারতে অভিনয় এবং রাজনীতির মেলবন্ধন বহু দিনের পুরোনো। তারকারা অভিনয় এবং রাজনীতি সমানতালে সামলেছেন এমন উদাহরণও অনেক আছে।
সে তালিকাতেই এবার নতুন একটি নাম শোনা যাচ্ছে। আর তিনি হচ্ছেন ঊর্মিলা মাতণ্ডকর। আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মুম্বাই থেকে তিনি লড়তে পারেন- শোনা যাচ্ছে এমন কথাই।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত এ নিয়ে কিছু বলেননি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম। ঊর্মিলার পরিবারের কোনো সদস্যও এ নিয়ে মুখ খোলেননি বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, শীর্ষ নেতাদের বিবেচনাধীনে আছেন ঊর্মিলা। খুব তাড়াতাড়িই সিদ্ধান্ত জানানো হবে। মু্ম্বাইয়ের ছ’টি লোকসভা আসনে নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল।