সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক॥
স্বপ্নীল রনোর ২০১৪ সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। তারপর থেকে তারকাঙ্গনে তার পথ চলা শুরু।
আজ ২১ এপ্রিল রনোর জন্ম দিন। বরাবরের মতো এবারের জন্মদিনটি পরিবারের সঙ্গে পালন করছেন এই অভিনেত্রী।
আজ রবিবার রাত ১২টা ১ মিনিটে পরিবারের সবাই কে সঙ্গে নিয়ে তার জন্মদিনের প্রথম প্রহরের শুভারম্ভ হয়েছে কেক কাটার মধ্য দিয়ে।
জন্মদিনে রনো বলেন, ‘প্রতি বছরই আমার জন্মদিনের শুভ প্রহর শুরু হয় বাবা, মা আর আমার ছোট ভাই বোন কে সঙ্গে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে। সেই সঙ্গে আমার প্রিয় কিছু মানুষ আছে, যারা আমাকে দেশ-বিদেশ থেকে ফোন দিয়ে শুভেচ্ছা জানান।
তবে এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেসবুকে উইশ করা। ফেসবুকে বলা যায়, এই দিনটিতে সবার শুভেচ্ছার উত্তর দেয়ার সুযোগ হয় না।’
বর্তমানে রনো সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’, পারভেজ আমিন পরিচালিত ‘জলপুত্র’, মোস্তাফিজুর রহমান পরিচালিত ঈদের টেলিফ্লিম “মাতব্বরের দুই জামাই’।
আজকের এই দিনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় জন্মগ্রহণ করেন স্বপ্নীল রনো। স্বপ্নীল রনো নিজের অভিনয়ের পারদর্শিতা দেখিয়ে ইতোমধ্যেই লাভ করেছেন দর্শক জনপ্রিয়তা।