সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

রুনা লায়লার সুরে গাইলেন রাহাত ফতেহ আলী

বিনোদন ডেস্ক::

দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী রুনা লায়লার সুরে গাইলেন পাকিস্তান ও বলিউডের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। গানের শিরোনাম ‘ভালোবাসা আমার পর হয়েছে’। এর কথা লিখেছেন কবির বকুল। সুর করার পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন রুনা লায়লা নিজে। গানের গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পুলক। এতে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও আবু হুরায়রা তানভীর।

আগামী ১৩ ডিসেম্বর আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে গানের ভিডিও প্রকাশ করা হবে বলে ভিডিও সংশ্লিষ্টরা জানান।

রুনা লায়লার সুরে গান গাওয়া শিল্পী জীবনের স্মরণীয় একটি ঘটনা বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করেছেন রাহাত ফতেহ আলী খান। তার কথায়, রুনা লায়লা শুধু বড় মাপের কণ্ঠশিল্পী নন, একইসঙ্গে তিনি বড় মাপের একজন সুরকারও। এই গানে শ্রোতারা তার প্রমাণ পাবেন।

‘ভালোবাসা আমার পর হয়েছে’ রাহাত ফতেহ আলী খানের গাওয়া দ্বিতীয় বাংলা গান। ক’দিন আগে প্রকাশ পেয়েছে তার গাওয়া প্রথম বাংলা গান ‘তোমারই নাম লেখা।’

পাকিস্তানের এসএমএসবি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানের কথা লিখেছেন এদেশের গীতিকবি রবিউল আওয়াল। সুর ও সংগীতায়োজন করেছেন পাকিস্তানের আলোচিত সুরকার সালমান আশরাফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com