শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার চার্জশিট আমলে নিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি সাংবাদিকদের জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com