শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। রিখটার স্কেলে রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলটি ভূমিকম্পে কেঁপে ওঠে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার (৬৯.৩ মাইল) পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে। এই ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে উপকূলে “বিপজ্জনক” ঢেউ আছড়ে পড়তে পারে।

গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। সেসময়ও যার পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com