রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

রাজকুমার হিরানির ছবিতে শাহরুখের শুটিং অক্টোবরে

বিনোদন ডেস্ক::

শাহরুখ খানের ব্যর্থতার শুরুটা হয়েছিলো রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ দিয়ে। শাহরুখ-কাজল জুটির রসায়ন বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা কুড়াতে পারেনি ছবিটি।

এরপর পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘রইস’ ছবিতে কাজ করেন শাহরুখ খান। এই ছবিটিও বক্স অফিসে সফলতার মুখ দেখেনি।

সবশেষ আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’তে অভিনয় করেছেন কিং খান। যেখানে একঝাঁক তারকার উপস্থিতিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়া থেকে বাঁচাতে পারেনি ছবিটিকে।

পরপর তিনটি ছবির ব্যর্থতা একেবারে ভেঙে দিয়েছিলো শাহরুখ খানকে। তাইতো ‘জিরো’র পর এখনও পর্যন্ত কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি ৫৪ বছর বয়সী এই তারকা।

বলিউড বাদশাকে দীর্ঘদিন রূপালি পর্দায় না দেখে এখন সকলেই অপেক্ষায় রয়েছেন তার নতুন ছবির। তার কামব্যাক নিয়ে প্রায় সময় শোনা গিয়েছিলো নানা গুঞ্জন।

অবশেষে জানা গেছে- দীর্ঘ বিরতির পর রাজকুমার হিরানি পরিচালিত ছবির মধ্য দিয়ে আবার বলিউড ইন্ডাস্ট্রিতে কামব্যাক করতে যাচ্ছেন শাহরুখ। আগামী অক্টোবরে নতুন ছবিটির শুটিং শুরু করবেন তিনি। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।

তবে শাহরুখ খান এই পরিচালককে কেবল একটি শর্ত দিয়েছেন। বলেছেন, একবার সিনেমার শুটিং শুরু হওয়ার পর যেন মাঝপথে কোথাও আটকে না যায়, মুক্তি যাতে পিছিয়ে না যায়। সময়মতো শুটিং, পোস্ট প্রোডাকশন, প্রচারণা ও মুক্তি একেবারে পূর্ব পরিকল্পনা অনুসারে যাতে হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com