বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

যেভাবেই হোক মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশকে জিততেই হবে

মুজিবর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম :: সাফ চ্যাম্পিয়নশিপ ৭ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ ও মালদ্বীপের ম্যাচটি শুরু হবে রাত ১০টা থেকে মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে। ভালো খেলে যেভাবেই হোক মালদ্বীপের সঙ্গে জিততেই হবে জামাল ভূইয়ার। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে ভালো খেলে বাংলাদেশ মুখ উজ্জ্বল করেছে। মালদ্বীপ যাওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিততেই হবে। আর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে না হারলেই ভালো।’

মালদ্বীপে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচের হিসেব মেলানোর পর এবার স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ। দীর্ঘদিন পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মালদ্বীপকে হারানোর কোনো বিকল্প নেই জামাল-ইয়াসিনদের।

দিন বদলেছে, বদলেছে মালদ্বীপের ফুটবল। মালদ্বীপকে বলে-কয়ে বড় ব্যবধানে হারালেও গত ১৮ বছর ধরে তাদের আর হারাতে পারছে না বাংলাদেশ। এই সময়টাতে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জয়ী মালদ্বীপ। তবে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আজ বৃহস্পতিবার রাত ১০টায় মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে জিতে মালদ্বীপের বিরুদ্ধে ১৮ বছর পর আবারও জয় কুড়িয়ে নিয়ে ব্যর্থতার অবসান ঘটাতে চায় ‘দ্য বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ।

দুই দেশের প্রথম সাক্ষাতে বাংলাদেশ জিতেছিল ৫-০ গোলে, সর্বশেষ সাক্ষাতে উল্টো ৫-০ গোলে জিতেছে মালদ্বীপ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, ৩৭ বছরে দুই দেশের ফুটবল হেঁটেছে দুই পথে।

‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরে আজ জিতলে ২০০৫ সালের পর দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সেক্ষেত্রে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই ‘রেড ¯œ্যাপার্স’ খ্যাত মালদ্বীপের।
তবে বাংলাদেশ দলের জন্য খারাপ খবর হচ্ছেÑআগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় আজকের ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার বিশ^নাথ ঘোষ। এছাড়া টানা দুই ম্যাচে দুই হলুদ কার্ড পাওয়ায় খেলতে পারবেন না মিডফিল্ডার রাকিব হোসেনও! বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন এ প্রসঙ্গে অবশ্য ভরসা দিয়েছেন, ‘এটা ঠিক আমরা দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাব না।

অস্কারের কাছে মালদ্বীপের এই ভেন্যু এবং মালদ্বীপের বেশিরভাগ ফুটবলারই ভালভাবে চেনা। কেননা ২০১৭-২০১৮ সালে তিনি মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের কোচ ছিলেন। তাছাড়া কিছুদিন আগেই এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কোচ হয়ে মালেতে এসেছিলেন তিনি।
মাল™^ীপ দলে আছে আশফাক-ফাসিরের মতো বিধ্বংসী ফরোয়ার্ড; যারা নিমিষেই ম্যাচে গোল করতে সক্ষম। তবে মালদ্বীপ দলের মাইনাস পয়েন্ট হলোÑ তাদের ডিফেন্স ততটা সুদৃঢ় নয়। তপু-তারিক-ইয়াসিনদের জন্য আজকে বড় চ্যালেঞ্জ হলো আশফাক ও ফাসিরকে প্রতিহত করা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপ যেখানে ১৫৮, সেখানে বাংলাদেশ ১৮৯। বাংলাদেশ পিছিয়ে ৩১ ধাপ। হেড টু হেডেও পিছিয়ে লাল-সবুজ বাহিনী। ১২ ম্যাচে যেখানে বাংলাদেশের জয় মাত্র ৩ ম্যাচে, সেখানে মালদ্বীপের জয় ৪ ম্যাচে। বাকি ৫ ম্যাচ ড্র হয়।

২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল মাল™^ীপ। তারা মোট ৫ বার ফাইনাল খেলে দু’বার শিরোপা জিতেছে (প্রথম চ্যাম্পিয়ন ২০০৮ আসরে)। বাংলাদেশ ৩ বার ফাইনাল খেলে মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে (২০০৩ সালে)। ২০০৩ সালে প্রথম এবং একমাত্র সাফ শিরোপা বাংলাদেশ জিতেছিল এই মাল™^ীপকে হারিয়েই!

এ ম্যাচটা বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি মালদ্বীপের জন্য। নেপালের কাছে হার দিয়ে ঘরের মাঠের টুর্নামেন্ট শুরু করা দেশটিকে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে বাংলাদেশকে হারানোর বিকল্প নেই। বাংলাদেশও চাইবে এই ম্যাচ জিতে ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করতে।

দুই দেশের প্রথম তিন ম্যাচে বাংলাদেশ মালদ্বীপের জালে দিয়েছিল ১৩ গোল। সেই মালদ্বীপ শেষ তিন ম্যাচে বাংলাদেশের জালে দিয়েছে ১১ গোল। বোঝাই যাচ্ছে-এখন ফেবারিট মালদ্বীপই।

বিকেল ৫টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এখনো জয় না পাওয়া এই দুই দলের ম্যাচের ফলও কিছুটা আভাস দেবে ফাইনাল খেলার সম্ভাবনায় এগিয়ে থাকবে কারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com