শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: তবে কি নিজেদের সম্পর্ককে সকলের সামনে মেলে ধরলেন নুসরাত জাহান? তার সন্তানের বাবা যশ দাশগুপ্তের আরও এক ধাপ রহস্য উন্মোচনে পা বাড়ালেন যেন ঈশান-জননী। রোববার গভীর রাতে একটি কেকের ছবি দিলেন নুসরাত। যেখানে দেখা গেল, কেকের উপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এ কথা স্পষ্ট যে যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলোকেই পাশাপাশি বসানো হয়েছে।
কিন্তু নিচের একটি লেখা থেকেই উঠল নতুন। লেখা, ‘হাসব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। আরও একটি জায়গায় লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’। ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু ‘স্বামী’ লেখা দেখেই প্রশ্ন জাগে, তবে কি যশের জন্মদিনে যশের সঙ্গে তার বিয়ের কিথা স্বীকার করলেন নুসরাত?
এই প্রশ্ন যে আগে ওঠেনি তা নয়। গত বছর শেষে তাদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। মাথায় সিঁদুর ছিল নুসরাতের। তাছাড়া ঈশানের জন্মের পর এনা সাহা আয়োজিত বিশ্বকর্মা পূজায় ‘যশরত’কে দেখা গিয়েছিল। সেখানেও নুসরাত মাথায় সিঁদুর পরেছিলেন৷ কিন্তু কখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সাংসদ-অভিনেত্রী।