শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
পদ্মা সেতু হয়ে দুর্ভোগ ও বিড়ম্বনা ছাড়াই নাড়ির টানে বাড়ি ফিরছেন দক্ষিণের ২১ জেলার মানুষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থাপনায় খুব দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে ছুটছে যানবাহনগুলো।
এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনে পাশাপাশি ব্যক্তিগত ছোট যানবাহনেরও আধিক্য রয়েছে। মোটরসাইকেলে করেও বহু মানুষ বাড়ি ফিরছেন।
গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত হয়ে যান পারাপার হয়েছে ৪১ হাজার ৮৮৫টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। দক্ষিণে ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ অব্যাহত রেখেছ সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।