বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

আজ দুপুরে ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে

আজ দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক   ঃ

আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪ দশমিক ২। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com