সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

মোশাররফ করিমের নায়িকা কী নুসরাত?

বিনোদন ডেস্ক::

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নায়িকা হিসেবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে অভিনয়ের জন্য চিত্রনাট্য পাঠানো হয়েছে।

বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে কলকাতার নির্মাতা ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ চলচ্চিত্রে এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এক চরিত্রে অভিনেত্রী নুসরাত জাহানকে চাইছেন নির্মাতা।

নুসরাতের কাছে চিত্রনাট্য পাঠানো হয়েছে বলে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে জানিয়েছে ব্রাত্য বসু। তবে এখনও চূড়ান্ত সম্মতি পাননি। তবে মোশাররফ করিমের সঙ্গে কলকাতার দুই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে চূড়ান্ত করা হয়েছে বলে জানান ব্রাত্য বসু।

বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ছবির নাম দেয়া হয় ‘ডিকশনারি’। প্রথম গল্পে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে থাকবেন ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com