রবিবার, ২১ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল-রিজভীসহ আসামি ১৩৫

নিজস্ব প্রতিবেদক::

হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে শাহবাগ থানায় দুইটি মামলা দায়ের করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি জানান, বুধবার বিকেল ৫টার দিকে হাইকোর্টের মাজার গেট এলাকার প্রধান সড়কে কয়েকজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে আগুন দেয়। এর কিছু সময় পর একই সড়কে মাজার গেট থেকে মৎস্য ভবন পর্যন্ত পরপর আরও দু’টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জা ফখরুল ও রুহুল কবীর রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে দুইটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com