রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

মেধাবী জাতি তৈরী করতে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে দোহারে ঢাকা জেলা প্রশাসক

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

নিজস্ব প্রতিবেদক:: দেশে শিক্ষাকে সহজ করে মেধাবী জাতি তৈরীতে গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে জাতির পরিচালক হবে। তাঁদেরকে বিপথে পরিচালিত করা যাবে না।

রোববার (১ আগস্ট) বিকেলে ঢাকার দোহার উপজেলা মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এ কথা বলেন।

দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা মাইদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক বলেন, দেশের ক্রান্তিলগ্নে মেধাবীরাই এগিয়ে আসে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। শিশু কিশোররা যাতে কোনোভাবে কিশোর গ্যাং ও মাদকের ভয়াল স্রোতের সাথে মিশতে না পারে সে বিষয়ে শিক্ষক অভিভাবক ও প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে। সন্ধার পরে আপনার সন্তার কার সাথে মিশে বা কোথায় আড্ডা দেয় এসব ব্যাপারে সর্তক থাকতে হবে।

তিনি আরো বলেন, দোহার প্রবাসী অধ্যুসিত এলাকা। এখানে বাবা ও বড় ভাইয়েরা প্রবাসে থাকে। মায়েদের সব বিষয়ে সন্তানের খেয়াল রাখতে হয়। রাস্তাঘাটে প্রশাসনকে দেখতে হবে কে কোথায় বসে আড্ডা দিচ্ছে। এছাড়া গভীর রাতে যেন ছেলেরা যত্রতত্র ঘুরাফেরা না করে সে বিষয়ে তদারকি থাকতে হবে। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে (যাদের ক্লাস রোল-১) বাইসাইকেল বিতরণ করেন।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

জেলা প্রশাসক মিজ এসময় হ্যালো ডিসি আ্যপে যারা আবেদন করেছে তাদের মাঝে সহায়তা বিতরণ এবং ক্লিন স্কুল এন্ড গ্রীন স্কুল কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

এদিকে দোহারের বিশালপুরের কুলছুরিতে কৃষ্ণচুড়া জোনের উদ্বোধন করেন এবং দোহারের পর্যটন এলাকা মৈনট মিনি কক্সবাজার পরিদর্শন করেন। এসময় তিনি মৈনটকে নান্দনিক ও নিরাপদ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাল কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, পৌর নিবার্হী প্রকৌশলী মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী রাজু আলম, দোহার থানার ওসি আবু বকর সিদ্দিকসহ শিক্ষক, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com