শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন।

রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির নৌবাহিনী জানায়, মেক্সিকো উপসাগরের উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়া ট্রেনটিতে ২৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় মোট ৯৮ জন আহত হন। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিঝান্দা শহরের কাছে একটি বাঁক ঘোরার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে বের করে আনেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রেললাইন থেকে ছিটকে পড়ে ট্রেনটির কয়েকটি বগি খাদের দিকে আংশিকভাবে হেলে রয়েছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এ ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

ওয়াহাকার গভর্নর সালোমোন জারা ক্রুজ এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com