সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

মুক্তি পেল ‘ভারত’ সিনেমার ট্রেলার

বিনোদন ডেস্ক॥

কখনও তরুণ। কখনও বা বৃদ্ধ। কখনও অচেনা যুবক। ঠিক এভাবেই পাঁচটি আলাদা লুকে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ অনস্ক্রিন সালমান খানকে দেখবেন দর্শক। সোমবার মুক্তি পেল আসন্ন এই ছবির ট্রেলার। তিন মিনিটের ট্রেলারে ১৮ থেকে ৭০ বছর বয়সী ভাইজানকে দেখা যাবে। ইতিমধ্যেই এ ছবির মুক্তির অপেক্ষা শুরু করেছেন সিনেপ্রেমীরা।

একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেন, “একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।”

আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির মাধ্যমেই বেশ কয়েক বছর পর সালমান-ক্যাটরিনা অনস্ক্রিন রোম্যান্স দেখবেন দর্শক। দিশা পাটানি এবং তব্বুর অভিনয়েও সমৃদ্ধ ছবিটি।

প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান তিনি। সে নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায় বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com