বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ খুনিয়াদিঘিতে জুতা পরে ভিডিও বানালেন হিরো আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় অনুষ্ঠান করতে এসে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি।
এদিন বিকেলে খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভের উপর জুতা পড়ে তারা একটি বিনোদনমূলক টিকটক তৈরি করে। এ সময় উপস্থিত দর্শকরা টিকটিক ভিডিওটি তাদের মোবাইলে ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি জানা জানি হলে এলাকার জনগণের মাঝে এনিয়ে তীব্র বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধাগন তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরিহিত অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননা এবং এটি বরদাস্ত করা যায় না। বিষয়টি আমি ইউএনও মহোদয়কে অবগত করবো।
এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে হিরো আলম আমাদের সার্কাসে রাতে শো শেষ করে চলে গেছেন। রাত ১১ টায় সংশ্লিষ্ট দি রাজমনি সার্কাসের ম্যানেজার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, বিষয়টি আমি শুনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।