শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি হবে আজ সোমবার।
এদিন বেলা ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
‘মামলার মেরিট’ অনুযায়ী মির্জা ফখরুল জামিন পাবেন বলে আশা করছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
উল্লেখ্য, ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। সারা দিন তাকে রাখা হয় ডিবি কার্যালয়ে। পরে তাকে রমনা মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তোলা হয় আদালতে। ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি শেষে বিএনপি মহাসচিবের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার জামিন আবেদন করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ জামিন আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।