রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

মা হচ্ছেন প্রীতি জিনতা?

বিনোদন ডেস্ক::

বলিউড সুন্দরী প্রীতি জিনতা। খুব শিগগিরিই নাকি ভক্তদের সুখবর দিতে চলেছেন বলিউডের ‘বাবলি গার্ল’ খ্যাত এ তারকা।

বলিউডে গুঞ্জন, মা হওয়ার প্রস্তুতি নাকি নিচ্ছেন প্রীতি এবং স্বামী জেনে গুডএনাফ। খবর আনন্দবাজারের

তার স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়। বলিউড থেকে দূরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসে সংসার করছেন তিনি। ‘লিরিল গার্ল’ অভিনয় দুনিয়াকে সাময়িক বিদায় জানিয়েছেন।

তবে সুযোগ পেলেও আর বলিউডে ফিরবেন না, এমনটাও কিন্তু নয়। সম্ভবত বলিউডে সেকেন্ড ইনিংস শুরু করলেও পরিচালক বা প্রযোজকের ভূমিকাতেই দেখা যাবে ‘বীর জারা’র জারাকে।

প্রীতি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয়, সংসার জীবন মিলে তিনি তৃপ্ত। তবে মা হওয়ার পরেই জীবন সম্পূর্ণ হবে। তিনি এবং জেন এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান প্রীতি। বলিউড এবং অনুরাগীরা এই খবর প্রকাশ্যে আসার পরে দারুণ খুশি।

প্রীতি জিনতাকে সর্বশেষ দেখা গেছে ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে। প্রীতির কেরিয়ার শুরু মডেলিং দিয়ে। তার প্রথম হিন্দি ছবি মণি রত্নমের ছবি ‘দিল সে’। তালিকায় আরো রয়েছে, ‘সোলজার’, ‘ক্যায়া কহেনা’, ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গ্যয়া’, ‘বীর জারা’র মতো অনেক ব্লকবাস্টার ছবি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com