শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

মহেশপুরে ভূয়া চিকিৎসক ও মিষ্টির দোকানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে এক ভূয়া চিকিৎসক ও ২ টি মিষ্টির দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে খালিশপুর বাজারে অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মিথ্যা চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে আমজাদ হোসেনকে ৫ হাজার টাকা, জিলাপি ও ইফতারে রং মেশানোর অপরাধে আল আমিন হোটেলে ৫ হাজার টাকা ও বাসি সিরা দিয়ে মিষ্টি তৈরী ও পোড়া তেল ব্যবহার করার অপরাধে মাধব সুইটসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর কাজী আঃ হামিদ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোখলেসুর রহমান ও এ এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com