শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ভোজপুরী ছবি দিয়ে বলিউডে ফিরছেন প্রীতি জিনতা

বিনোদন রিপোর্ট:: ‘লিরিল’ সাবানের বিজ্ঞাপন, কিংবা ‘ক্যাটবেরি পার্ক’-এর বিজ্ঞাপনে গালে টোল পড়া সেই সবার নজর কেড়ে নিয়েছিল মেয়েটি। তারপর শাহরুখ- মনীষা কৈরালার ‘দিল সে’ ছবিতে সহ নায়িকার ভূমিকায় দেখা যায় প্রীতি জিনতাকে।

তারপর ‘সোলজার’, ‘কেয়া কেহেনা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘কাল হো না হো’, ‘বীরজারা’, ‘কোয়ি মিল গ্যায়া ‘র মত ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন প্রীতি। তাঁকে শেষবার দেখা গেছে ‘হেভেন অন আর্থ’ ছবিতে। যদিও তাঁর এই শেষ ছবিটি এক্কেবারেই ফ্লপ। তারপর জনপ্রিয় এই নায়িকা কোথায় যে হারিয়ে গেলেন, বহুদিন হল বলিউড থেকে তিনি অনেক দূরে। তবে ফের সিনেমার পর্দায় ফিরছেন প্রীতি।

তবে বলিউড নয়, প্রীতি ফের অভিনয়ে ফিরছেন ভোজপুরি ছবির হাত ধরে। ‘ভাইয়াজী সুপারহিট’ নামে একটি ভোজপুরি ছবিতে দেখা যাবে প্রীতিকে। প্রীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সানি দেওল, আমিশা প্যাটেল, আরসাদ ওয়ারসির মতো অভিনেতাকে। এই ছবিতে স্বপ্না দুবে নামক একটি চরিত্রে দেখা যাবে প্রীতিকে। ছবিটি মুক্তি পাবে এবছরের ১৯ অক্টোবর। নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন প্রীতি।

যদিও ‘ভাইয়াজী সুপারহিট’ নামে এই ছবিটির শ্যুটিং চলেছে বহুদিন ধরে। ২০০১১ সালে শুরু হয়েছিল ছবির শ্যুটিং। প্রথমে এবছর ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। তবে কোনও কারণে তা পিছিয়ে যায়। এই ছবি সম্পর্কে মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে সানি দেওল বলেছিলে, ভাইয়াজী সুপারহিট নামক এই ছবিটি অ্যাকশানে ভরপুর, এখানে আমাকে দ্বৈত্য ভূমিকায় দেখা যাবে। চরিত্রদুটি জমজ ভাইয়ের নয়, তাঁদের একই ধরনের দেখতে। আশা করি এই ছবিতে আমি যা করতে চেয়েছি দর্শক তা পছন্দ করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com