সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
পার্বতীপুর ডিপো থেকে ‘ভূতুড়ে’ প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন, কালোবাজারে বিক্রির অভিযোগ ‘টাকার কাছে বিক্রি হওয়া বিবেক ও বিচারহীনতার সংস্কৃতি: এক নাগরিকের আর্তনাদ’ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ জামায়াতের বেহেশতের টিকেট মানুষ খায় না, ধোবাজি বুঝে গেছে- দোহারে আশফাক এমপি হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে—-ত্রাণমন্ত্রী দুলু এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার নদ-নদী পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বাঞ্চলে অকাল বন্যার শঙ্কা জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

ডেলসি রদ্রিগেজ। ফাইল ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

শনিবার ভোরে মার্কিন বাহিনীর এক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত দিলো দেশটির সর্বোচ্চ আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আদালতের সাংবিধানিক বেঞ্চের আদেশে বলা হয়েছে, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং রাষ্ট্রের সামগ্রিক প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রেসিডেন্টের এই বাধ্যতামূলক অনুপস্থিতিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সরকারের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেটির আইনি কাঠামো নির্ধারণে বিস্তারিত আলোচনা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com