শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ভিসির পদত্যাগের দাবিতে ১০ম দিনে আন্দোলনে ববি শিক্ষার্থীরা

বরিশাল ব্যুরো::

ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ১০ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ শুক্রবারও তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সমনে অনশন কর্মসূচি পালন করছে। চ্যানেল টোয়েন্টিফোর।

প্রতিটি অনশনের মাধ্যমে তারা জানাতে চাচ্ছেন, শিক্ষার্থীদের দাবি যদি মেনে না নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উপচার্য পদত্যাগ না করে তাহলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন।

গতকাল পুলিশ কমিশনার শিক্ষার্থীদের আলোচনার একটি আহ্বান জানিয়েছিলেন। যা আগামীকাল শনিবার হওয়ার কথা রয়েছে। সে সভায় হয়তো সিদ্ধান্ত নেয়া হতে পারে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু এর আগেও শিক্ষকদের কাছে বিভিন্ন দাবি করা হলেও তারা কোনো ধরনের সারা দেয়নি। বিভিন্নভাবে তারা শিক্ষার্থীদের উপেক্ষা করেছেন। শিক্ষকদের প্রতি আস্থা নাই। তাই তাদের সাথে কোনো প্রকার আলোচনায় বসতে রাজি নই। যে দাবি করা হয়েছে সে দাবিতে মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালতে থাকবে। শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার অভিযোগ এনে শিক্ষার্থীরা বৃহস্পতিবারও কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করেছিলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com