মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ভালুকায় আওয়ামী অপতৎপরতা রুখতে যুবদলের অবস্থান কর্মসূচি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ময়মনসিংহের ভালুকায় অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, জেলা যুবদল নেতা মজিবুর রহমান, জেলা যুবদল নেতা মাসুদ রানা, মোহাইমিনুল ইসলাম তালুকদার, পৌর যুবদল নেতা শাওন প্রমুখ।

দিনব্যাপী যুবদলের নেতাকর্মীরা সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। অবস্থান কর্মসূচীতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com