রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু ৬, ভর্তি ১৫৬১ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে—তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পরিকল্পনা নেওয়া হয়েছে: ডা. জুবাইদা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু আমেরিকানরা সত্যিই যোদ্ধা হলে আমাদের বীর বাহিনীর মুখোমুখি হোক: মাসুদ পেজেশকিয়ান ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে অভিযান চলছে

ভারতের বিমান দুর্ঘটনায় ১৭০ জনের মরদেহ উদ্ধার

ভারতের বিমান দুর্ঘটনায় ১৭০ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ২টার দিকে ভারতে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি ২৩০ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল। এছাড়া বিমানটিতে ১২ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com