শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ভারতের প্ল্যাটফর্মে মুক্তি পেল শ্যামল-মারিয়া নূরের ফিল্ম

বিনোদন ডেস্কঃ গুণী অভিনেতা শ্যামল মাওলা ও সুদর্শনা উপস্থাপক-অভিনেত্রী মারিয়া নূর প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। নাটক বা টেলিফিল্ম নয়, তারা একসঙ্গে কাজ করেছেন একটি ওয়েব ফিল্মে। যেটার নাম ‘হেরে যাবার গল্প’। নির্মাণ করেছেন মেহেদি হাসান জনি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি। এখানে শ্যামল-মারিয়া ছাড়া আরও অভিনয় করেছেন সাবেরি আলম, সামিরা খান মাহি, লিউনা লুভাইনা, হৃদয় আমিন প্রমুখ।

ফিল্মটি নিয়ে নির্মাতা মেহেদি হাসান জনি বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করেছি আমার নির্মাণের মধ্য দিয়ে দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার। সেই জায়গা থেকে যেহেতু ওটিটির জন্য এটা আমার প্রথম কাজ তাই সর্বোচ্চ চেষ্টা করেছি সেরাটা দেওয়ার। একটি সুন্দর গল্পকে সুন্দরভাবে দর্শকের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি দর্শকের কাজটি ভালো লাগবে। কাজটি দেখার পর সবার কেমন লাগলো সেটি জানার অপেক্ষায় থাকব।’

মারিয়া নূর বলেন, ‘পরিচালক জনি ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। শ্যামল ভাইয়ার সঙ্গেও আমার প্রথম কাজ। সব প্রথমের কাজ আসলে অনেকটা স্পেশালই হয়।’

ফিল্মটির গল্প প্রসঙ্গে মারিয়া বলেন, ‘খুবই সুন্দর ও চমৎকার একটা গল্প। হেরে যাবার গল্প নাম হলেও, এটা আসলে বাঁচতে শেখার গল্প। আমরা হয়ত অনেকেই একটা সময় জীবনের হাল ছেড়ে দেই, মনে হয় বেঁচে থাকার কোনো অর্থ নেই। কিন্তু আমাদের মাঝেই অনেকে আছেন যারা জীবনের শত কষ্টের মাঝেও হাসিমুখে বাঁচতে জানেন। অন্যদেরকেও বাঁচতে শেখায়। এরকম একটা গল্প থেকে দর্শকরা নতুন কিছু শিখতে পারবে বলে মনে করি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com