বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বিসিবি’র নির্বাচনে আবারও পাপনের জয়

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে আবারও জিতেছেন নাজমুল হাসান পাপন। ক্যাটাগরি-২ মানে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তিনি। পেয়েছেন ৫৩ ভোট।

তার সঙ্গী হয়েছেন গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স, ৫৩ ভোট), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৫১ ভোট), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব, ৪৭ ভোট), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব, ৫১ ভোট), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ, ৪৯ ভোট), ঈসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স, ৫২ ভোট), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং,৫২ ভোট), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস, ৪৯ ভোট), এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি, ৪৬ ভোট), ফাহিম সিনহা (সূর্যতরুণ, ৫১ ভোট), (মিঠু, ৫০ ভোট)।

ক্যাটাগরি-৩ থেকে জিতেছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক এ টাইগার ক্যাপ্টেন ৩৭-৩ ভোটে হারান ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com