শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বিভূ পুরীর সিনেমায় বলিউডের একঝাঁক তারকা!

বিনোদন ডেস্ক::

ভারতের বরেণ্য নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। বেশ আগে এই নির্মাতা ‘হীরা মান্ডি’ নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তখন গুঞ্জন উঠেছিল, এতে অভিনয় করবেন- ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রীতি জিন্তা, কারিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়া। যদিও তা আর বাস্তবে রূপ নেয়নি।

এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হতে যাচ্ছে। কিন্তু এটি পরিচালনা করবেন সঞ্জয় লীলা বানসালির সহকারী বিভূ পুরী। এতে আলিয়া ভাট অভিনয় করবেন বলে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এবার জানা গেল, আলিয়া ছাড়াও বলিউডের একঝাঁক তারকা অভিনেত্রী এতে অভিনয় করবেন। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে- আলিয়া ভাট ছাড়াও এতে বেশ কজন শক্তিশালী অভিনেত্রীকে দেখা যাবে। এ তালিকায় রয়েছেন, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, মনিশা কৌরালা এবং বিদ্যা বালান। তাদের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ের কথা বলেছেন নির্মাতারা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—সঞ্জয় লীলা বানসালি ব্যক্তিগতভাবে শিল্পী নির্বাচনের কাজটি করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিভু পুরী ‘হীরা মন্ডি’ সিনেমা পরিচালনা করবেন। কিন্তু এ সিনেমার প্রতিটি ফ্রেমে সঞ্জয়লীলার ছাপ স্পষ্টভাবে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com