শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘জান্নাত’

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন ‘জান্নাত’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমাটির শুটিংয়ের শুরু থেকেই দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যায়। শুটিং শেষে সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। ২৫ মার্চ রোববার সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ প্রশংসা করে এবং বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করে।

এ প্রসঙ্গে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক রাইজিংবিডিকে বলেন, ‘‘জান্নাত’ সিনেমাটির গল্প অসাধারণ। এতে সাইমন-মাহিকে নতুনভাবে পাবেন দর্শক। সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা গতকাল দেখেছেন। সিনেমাটি দেখ তারা প্রশংসা করে এবং বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেছে। আশা করছি, দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।’’

‘জান্নাত’ সিনেমায় আরো অভিনয় করেছেন আলীরাজ, শিমুল খান ও মিশা সওদাগর। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

এ সিনেমায় মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মাহি। চরিত্রের প্রয়োজনে পোশাক-পরিচ্ছদ, চলাফেরায় তেমনভাবেই পরিবর্তন এনেছেন তিনি। অন্যদিকে খাদেমের নতুন মুরিদের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। নির্মাতা মানিকের মতে, সিনেমাটিতে সাইমন ও মাহিকে দর্শক নতুনভাবে আবিষ্কার করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com