বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে চলন্ত গাড়িতে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা চন্দ্রনাথ রথের গাড়ির পিছু নেয়। পরে মধ্যমগ্রাম এলাকার দোহারিয়ায় পৌঁছালে গাড়ি লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ ও তার সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করেন। আহত বুদ্ধদেব বেরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বসবাস করতেন। ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর পক্ষে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করা দলের সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com