মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

 বিএনপি পরিচয়ে জেলে ছিলেন সাবেক শিক্ষক শরিয়তউল্লাহ এবার আওয়ামী দোসর হয়ে গ্রেপ্তার!

 বিএনপি পরিচয়ে জেলে ছিলেন সাবেক শিক্ষক শরিয়তউল্লাহ এবার আওয়ামী দোসর হয়ে গ্রেপ্তার!

 নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলায় ২০১৮ সালে কারাবারণ করা সাবেক শিক্ষক শরিয়ত উল্লাহ এবার আওয়ামী দোসর হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা গ্রেপ্তার হলেন। রোববার রাতে দোহার থানা পুলিশ তাঁকে আটক করে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় একটি মামলায় গ্রেপ্তার দেখায়। শরিয়ত উল্লাহ দোহারের মুকসেদপুর ইউনিয়নের ফুলতলা গোড়াবন এলাকার বাসিন্দা।

পুলিশের অভিযোগ, শরিয়তউল্লাহ আওয়ামীলীগ সরকারের আমলে দাপটের সাথে ব্যবসা করেছেন। তিনি আওয়ামী দোসর। তার বিরুদ্ধে পদ্মা পাড়ে বালু ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তবে তার কোনো রাজনৈতিক পদপদবির পরিচয় পায়নি বলে দাবি করেন দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক।

শরিয়ত উল্লাহর ছোট ভাই রবিউল আউয়াল বলেন, তার বড় ভাই একজন শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি ব্যবসা করেন। আওয়ামী আমলে তার ইটের ভাটা ও জাহাজ ব্যবসা বন্ধ করে দেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের লোকজন। এছাড়া ২০১৮ সালে বিএনপি নেতাকর্মীদের নামে দোহার থানায় দায়ের হওয়া মামলায় ২৫ নম্বর এজাহার নামীয় আসামী ছিলেন। গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন অনেকদিন। এখন আবার আওয়ামী দোসর তকমা দিচ্ছে। তাহলে বলেন আমাদের নিরাপত্তা কোথায়?

এদিকে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে ও নির্বাচনী প্রচারণা শরিয়ত উল্লার উপস্থিতির বেশ কিছু স্থিরচিত্র দেখিয়ে তার স্ত্রী সরকারের কাছে ন্যায় বিচার চেয়েছেন। স্ত্রী শাহিনুর হোসাইন বলেন, আমার স্বামীর উপর কেন জুলুম করা হচ্ছে। বিগত সরকার আমলেও তিনি ঘরে থাকতে পারেননি। ক্ষমতার প্রভাব দেখিয়ে তৎকালিন এমপির ইশারায় ইটভাটা বন্ধ করে এক বছরের সাজাও দেয়।

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, তিনি (শরিয়ত উল্লাহ) সব সময় বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে আসছেন। তবু কেন পুলিশ এ মামলায় তাঁকে গ্রেপ্তার করছে তা বোধগম্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক দোহার উপজেলা আওয়ামীলীগের এক জেষ্ঠ্য নেতা বলেন, শরিয়ত উল্লাহ মূলত বিএনপির কর্মী। সে এক সময় শিক্ষকতা করতেন। এখন দলিল লেখক ও ইট বালুর ব্যবসায়ী।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, জুলাই আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় একটি মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com