রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

বাবা ও ছেলেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধিঃ মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদে সরব ছিলেন আজিজুল হাকিম ও তার পরিবার। বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনার, র‌্যালি ও মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইতেন। সেই প্রতিবাদী ইউপি সদস্য আজিজুল হাকিম ও তার ছেলে রহমত উল্লাহকে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।আজিজুল হাকিম সাহারবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

জানা গেছে, শুক্রবার (০৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল চকরিয়ার সাহারবিল ইউনিয়নের ১২নং ওয়ার্ডের উমখালী রামপুর এলাকায় অভিযান চালিয়ে আজিজুল হাকিম ও তার ছেলে রহমত উল্লাহকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে ১৯ হাজার পিস ইয়াবা, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাবা-ছেলেকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com