শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবান নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের কর্মসূচি পালন

বান্দরবান নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের কর্মসূচি পালন

বান্দরবান প্রতিনিধি:: বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি নার্সদের নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর এর বক্তব্যের তীব্র সমালোচনা করে তার অপসারণ এবং বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলে নিয়োজিত সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে সেখানে নাসিং ও মিডওয়াইফারি কর্মকর্তাদের পদায়নের দাবিতে তিনদিনের কর্মসূচি পালন করছে বান্দরবান নার্সিং ও মিডওয়াইফারি পরিষদের নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ অক্টোবর) বান্দরবান সদর হাসপাতালের সামনে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করে নাসিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা গত মাসের ৮ সেপ্টেম্বর নাসিং ও মিডওয়াইফারি নার্সদের নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুর এর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। কর্মবিরতিতে যাওয়া নার্সরা দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নিতে স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান, এ জন্য যদি হাসপাতালে কোন রোগী হয়রানি বা মারা যায় এর দায় তাকে নিতে হবে বলে হুশিয়ারি দেন কর্মবিরতিতে যাওয়া নাসিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা। তিনদিনের কর্মসূচির পরেও দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট সাটডাউনে যাওয়ার হুশিয়ারি দেন।

কর্মসূচি পালনের সময় বান্দরবান সদর হাসপাতালে আশা সাধারণ রোগী এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন সাধারণ রোগীরা ৩ ঘন্টা নার্সিং সেবা থেকে বঞ্চিত হন এতে কিছুটা বিড়ম্বনায় পড়েন সেবা প্রত্যাশি সাধারণ মানুষ।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইন্টার্ন নার্স, ইমরান খান, সিনিয়র স্টাফ নার্স, উয়ইনু মার্মা, নার্সিং শিক্ষার্থী, হিমু ভট্টাচার্য্য সহ নাসিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com