শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বান্দরবানে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক কাঞ্চন দাশ (৫৫) জামছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘমারা বাজার এলাকার গজেন্দ্র দাশের ছেলে।

বান্দরবান সদর থানা ওসি মাসুদ পারভেজ স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরের দিকে সাত বছর বয়সী এক শিশু কাঞ্চন দাশের চায়ের দোকানে নাস্তা কিনতে যায়। তিনি কৌশলে তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন।

তিনি বলেন, শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে সদর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে, ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান বলেও জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com