শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে পাহাড় ধস রোধ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ২২ মে মঙ্গলবার সকালে সকালে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
সভায় জেলা প্রশাসক মো: আসলাম হোসেন বলেন, বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে হাজারো পরিবার। আর এসব ঝুঁকিপূর্ণ বসতির কারণে প্রতিবছর বর্ষা আসলে ব্যাপক প্রাণ হানির ঘটনা ঘটে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারী পরিবার গুলোকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে, না হলে এ বর্ষায় আবারো ঘটতে পারে অতীতের মত ব্যাপক প্রাণহানির মর্মান্তিক দূর্ঘটনা।
তিনি আরও বলেন, বান্দরবান ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের জীবনের নিরাপত্তার জন্য ক্ষণস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মানের ব্যবস্থা নেয়া হচ্ছে এবং পরবর্তীতে যাতে আর কোন বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আগে থেকে বিভিন্ন প্রচারনার মাধ্যমে জনসাধারনকে সচেতন করার জন্য সকল প্রতিষ্ঠানের পাশা পাশি জেলা তথ্য অফিসকে এই বিষয়ে অবগত করা হয়। পরে তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে নিহত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আলী হোসেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী নুর খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার , বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও এলাকার জনপ্রতিনিধিরা ।