শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে তৌজিভুক্ত ভূমির লিজ ৯৯ বছরে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বান্দরবানে তৌজিভুক্ত ভূমির লিজ ৯৯ বছরে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান বাজার ফান্ডের তৌজিভুক্ত ভূমির লিজ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছরে উন্নীতকরণ এবং গৃহনির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাংক ঋণ পাওয়ার প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে জেলার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলার সাতটি উপজেলার বাজার ফান্ডের জায়গায় বসবাসরত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, বান্দরবানে বাজার ফান্ডের আওতাধীন ভূমির লিজের মেয়াদ ১০ বছর হওয়ায় বাসিন্দারা ব্যাংক ঋণ থেকে বঞ্চিত। এর ফলে গৃহনির্মাণ ও ব্যবসা পরিচালনায় ব্যাপক বাধার সৃষ্টি হয়েছে। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত বাজার ফান্ড প্রশাসনের মাধ্যমে এসব ভূমি বন্দোবস্ত দিয়ে গ্রাহকরা দীর্ঘদিন ব্যাংক ঋণের সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন ও জেলা পরিষদের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে এ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, ব্যাংকগুলোর পক্ষ থেকে নতুন ঋণ প্রদান ও পুরাতন ঋণ নবায়ন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। এতে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম, শফিকুল আলম বাবুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ঠিকাদার জসিম উদ্দীন, সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ারসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে আয়োজকরা বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এসব সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com