শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে গুলিবিদ্ধ হয়ে এক মহিলা গুরুতর আহত

বান্দরবানে গুলিবিদ্ধ হয়ে এক মহিলা গুরুতর আহত

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে উমেপ্রু মার্মা (৩৪) নামে এক মহিলা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তবে তিনি কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তারাছা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়ার পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার বড় মেয়ে ও বান্দরবান বালাঘাটা করুণাপুর পাড়ার রোমেল তঞ্চগ্যা স্ত্রী।

ভুক্তভোগী মার্মা মহিলার আপন ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, তার বোন উমেপ্রু গতকাল বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাড়ার পাশে শিম ক্ষেতে যাওয়ার সময় পেতের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। তার চিৎকার শুনে আশেপাশের পাড়াবাসী তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। তবে গুলি কারা করেছে এ বিষয়ে সঠিক কোনো তথ্য জানাতে পারেনি কেউই।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মার্মা বলেন, খেমাগ্রী পাড়ায় এক মার্মা মহিলা সকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি।

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক সুব্র মুকুল চৌধুরী জানান, এক মার্মা মহিলা গুলিবিদ্ধ হয়েছে। বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com