শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

বান্দরবানে অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ

বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন নবগঠিত পরিষদের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদেরকে পরিষদের অন্যান্য বিভাগের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।

জানা যায়, ‘২৪ জুলাই বিপ্লব’র পর ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিগ্রস্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও তার পরিষদের সদস্যরা পালিয়ে যায়। পরে অন্তর্বর্তীকালীন সরকার পরিষদ ভেঙ্গে দিয়ে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে চেয়ারম্যান ও ১৪জন সদস্য নিযুক্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com