রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৯ নভেম্বর

আদালত প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের জন্য এই তারিখ ধার্য করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্ত করছে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে একটি মামলা করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com