শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বাংলাদেশি বংশোদ্ভূতসহ যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে ৯০ লাখ মানুষ

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের সরকারের ‘চরম ও গোপন’ ক্ষমতার কারণে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ দক্ষিণ এশীয় ও মুসলিম বংশোদ্ভূত লাখো মানুষ গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন—এমন সতর্কতা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি ক্ষমতায় প্রায় ৯০ লাখ মানুষ, অর্থাৎ যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ নাগরিকত্ব হারাতে পারেন। বিশেষ করে যাদের দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান আইনে সরকার মনে করলে কোনো ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে পারে—যদি তাকে অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য মনে করা হয়। এমনকি তিনি সেই দেশে কখনো বসবাস না করলেও এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

অধিকারকর্মীদের মতে, এই ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে এবং এতে নাগরিকত্বের ক্ষেত্রে এক ধরনের বর্ণভিত্তিক বৈষম্য তৈরি হচ্ছে। রিপ্রিভের কর্মকর্তা মায়া ফোয়া বলেন, ভবিষ্যতে কর্তৃত্ববাদী সরকার এলে এই ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা আরও বাড়বে।

রানিমিড ট্রাস্টের পরিচালক শাবনা বেগম বলেন, নাগরিকত্ব কোনো সুযোগ নয়, এটি একটি মৌলিক অধিকার। কিন্তু একের পর এক সরকার দ্বিস্তরের নীতি চালু করে বিপজ্জনক নজির তৈরি করছে।

প্রতিবেদন অনুযায়ী, অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর পাঁচজনের মধ্যে তিনজন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে, যেখানে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই হার অনেক কম। সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীর মধ্যে রয়েছেন ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা।

তথ্যসূত্র : মিডল ইস্ট আই

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com