সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

বলিউডে আসছেন হৃতিকের বোন

বিনোদন ডেস্ক::

জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের পরিবার থেকে আরও একজন পা রাখতে চলেছেন বলিউডে। অভিনেতার চাচা মিউজিক কম্পোজার রাজেশ রোশনের মেয়ে পশমিনা খুব শিগগিরই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখাবেন। ২০২০ সালেই অভিষেক হচ্ছে তার। নতুন বছরে মুক্তি পাবে পশমিনার প্রথম চলচ্চিত্র।

রোশন পরিবারের পক্ষ থেকেই তাকে বলিউডে পরিচয় করিয়ে দেওয়া হবে। বলিউড সূত্রে খবর, বোনের বলিউড অভিষেক নিয়ে দারুণ উচ্ছ্বসিত হৃতিক।

হৃতিক বলেন, ‘আমি দারুণ খুশি। মাঝে মধ্যেই ওকে নানা ধরনের টিপস দিচ্ছি।’

পশমিনা গেল কয়েক বছর ধরে থিয়েটারে অভিনয় করছেন। থিয়েটারে তার বেশ জনপ্রিয়তাও রয়েছে। জেফ গোল্ডবার্গের সঙ্গে ‘দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট’ নাটকটি করেছেন। মুম্বাইয়ে বেরি জনস-এর অভিনয় স্কুলে ৬ মাসের কোর্সও করেছেন তিনি।

এখন দেখার অপেক্ষা চলচ্চিত্র পরিবারের মেয়ে হিসেবে পশমিনা নিজেকে কতটা মেলে ধরতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com