রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বলিউডের প্রতি আগ্রহী সেলেনা

বিনোদন ডেস্ক:: মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ এবার বলিউডের সিনেমায় গান গাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। তার ক্যারিয়ারে এটি বেশ চমৎকার একটি অভিজ্ঞতা হবে বলে জানান তিনি। মার্কিন এ তারকাকে জিজ্ঞেস করা হয়, বলিউড সিনেমায় গাইতে বলা হলে তিনি কি তা বিবেচনা করবেন? ভারতের একটি মার্কিন সংবাদসংস্থাকে সেলেনা বলেন, ‘আমি বলিউড সিনেমায় গান গাইতে চাই। তবে এখনো কোনো প্রস্তাব আমি পাইনি। তবে গান করার আগ্রহ আমার প্রচণ্ড পরিমাণে রয়েছে।’

ভারতীয় সংগীত নিয়ে গায়িকার আগ্রহ অবশ্য বেশ পুরনো। ২০১৩ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম স্টুডিও অ্যালবামের হিট গান ‘কাম অ্যান্ড গেট ইট’-এ ভারতীয় সংগীতের ব্যাপক প্রভাব ছিল। বিশেষ করে গানে তবলার ব্যবহার খুবই প্রশংসিত হয়। গানের সঙ্গে সেলেনাকে প্রশ্ন করা হয় অভিনয় নিয়ে। তিনি জানান গান-অভিনয় দুটির প্রতি সমান আগ্রহের কথা, ‘অভিনয় সব সময় আমার হৃদয়ে আছে। কিন্তু আমার জীবনে গান ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে আছে। দুটির জন্যই আমি কৃতজ্ঞ, দুটিই খুব ভালোবাসি। তবে এখন অভিনয়ে আরেকটু বেশি মনোযোগী হতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com