শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ববি এখন ‘ফ্রেন্ড বিউটিফুল’

বিনোদন ডেস্ক:: সুপারহিরোইন সিনেমা ‘বিজলি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। এখন তিনি ‘ফ্রেন্ড বিউটিফুল’, মানে গানে গানে এমনটা বলছে নায়ক রণবীর। স্বাধীনতা দিবসের রাতে প্রকাশ হয়েছে ‘ফ্রেন্ড বিউটিফুল’ শিরোনামের গানটি। নিজের কথায় সুর-সংগীত করেছেন স্যাভি। কণ্ঠ দিয়েছেন শাদাব হাশমি ও মধুবন্তি বাগচি। দার্জিলিংয়ের চমৎকার লোকেশনে গানটির কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। দৃশ্যায়নে ববি-রণবীর ছাড়াও রয়েছেন একঝাঁক সহশিল্পী।

এর আগে প্রকাশ হয়েছে ‘বিজলি’র দুই গান- পার্টি পার্টি পার্টি ও উড়ে উড়ে। এর মধ্যে প্রথমটি প্রকাশের তিন মাসের মধ্যে দেখা হয়েছে ৬৫ লাখের বেশিবার। ‘বিজলি’ পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। নির্মিত হয়েছে ববির প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস থেকে।

২০১৬ সালের মধ্যভাগে সিনেমাটির শুটিং শুরু হয়। লোকেশনের তালিকায় আছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ড। সুপারহিরো সিনেমার ধরন অনুযায়ী এতে থাকছে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস।

‘বিজলি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার শতাব্দী রায়, বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, আহমেদ রুবেল, দিলারা জামান ও শিমুল খান। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৩ এপ্রিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com